Abhishek Banerjee: অভিষেককে সিবিআই-তলব, নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক | ABP Ananda LIVE
Abhishek Banerjee: নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিসের জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিষেক লিখেছিলেন, ১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে, ২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে বলে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে ২ মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। এই নোটিস পেয়ে আমি স্তম্ভিত। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব। সিবিআই-কে পাঠানো চিঠিতে লিখেছিলেন অভিষেক। তবে এদিন ইতিমধ্যেই নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।