Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটারকে তলব, বীরভূমে ফের তৎপর সিবিআই
গরুপাচার মামলায় বীরভূমে সকাল থেকে সিবিআই তত্পরতা।এবার অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটারকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন প্রোমোটার সৌমেন সরকার ওরফে রানা। অনুব্রতর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি, এদিন সিবিআই অফিসে যান বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসের এক কর্মী। তিনি অনুব্রত ও তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে থাকা জমির নথি জমা দেন বলে সিবিআই সূত্রে খবর।
Tags :
Anubrata Mondal Bangla News Bangla News Live Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubrata Mondal Arrested Cow Smuggling