Tender scam:কাঁথির শ্মশানের টেন্ডার দুর্নীতি মামলায়, কাকলি ও তার স্বামী শান্তনু পান্ডা কে তলব CBI-এর
কাঁথির রাঙামাটি শ্মশানের টেন্ডার দুর্নীতি মামলায়, অভিযোগকারিণী কাকলি পণ্ডা ও তার স্বামী শান্তনু পান্ডা কে তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকলির অভিযোগপত্র তাঁর স্বামী শান্তনু কাঁথি থানায় জমা দিতে গিয়েছিলেন। CBI সূত্রে খবর, যে প্রভাবশালীর কথা অভিযোগকারিণী জানিয়েছিলেন, তদন্তে এখনও তাঁর নাম উঠে আসেনি। তাই অভিযোগকারিণীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও, কাঁথি থানার তদন্তকারী অফিসার ও আরও দুই পুলিশ কর্মীকে আজ নিজাম তলব করেছে সিবিআই। তদন্ত কীভাবে এগিয়েছিল তা জানতে চাওয়া হবে। তদন্তকারী অফিসারের কাছে জানতে চাওয়া হবে ।খবর সিবিআই সূত্রে ।
Tags :
ABP Ananda Cbi ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Contai Bangla News Abp Ananda Live Tender Scam