RG Kar News: আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব। ২দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব। আজ সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব: সিবিআই সূত্র। শুক্রবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। শনিবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর গোটা দেশ। শনিবার কলকাতা থেকে জেলা, দেশজুড়ে ফের আছড়ে পড়ল প্রতিবাদ। তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে শনিবার রাসবিহারী থেকে অ্য়াকাডেমি পর্যন্ত যৌথভাবে মিছিল করে বাম-কংগ্রেস। দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখায় RSS-এর ছাত্র সংগঠন এবিভিপি। এদিন পথে নামে তৃণমূলও। 

আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে । 
এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। 'আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে'। কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola