Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে ২ অভিযুক্তকে নিয়ে সরবেড়িয়ায় সিবিআই টিম। ABP Ananda Live
ABP Ananda | 24 Mar 2024 02:13 PM (IST)

West Bengal News: ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে (Sandeshkhali) সিবিআই (cbi)। ২ অভিযুক্তকে নিয়ে সরবেড়িয়ায় সিবিআই টিম। চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড। অভিযুক্ত সুকমল সর্দার ও মেহবুর মোল্লাকে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। সুকমল ও মেহবুরকে পুলিশ হেফাজত থেকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ ধৃতদের পরিবারের। জিয়াউদ্দিনের নির্দেশেই গ্রেফতার করে পুলিশ, অভিযোগ পরিবারের। ইডির উপর হামলার দিন ধৃতরা আদৌ ঘটনাস্থলে ছিলেন কিনা, খতিয়ে দেখছে সিবিআই। ABP Ananda Live