Panchayat Election: গণনা কেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও ! চাঞ্চল্যকর অভিযোগ বালুরঘাটে | ABP Ananda LIVE
ABP Ananda | 16 Jul 2023 07:37 PM (IST)

বেলাগাম সন্ত্রাস থেকে মারামারি-খুন। সঙ্গে অবাধ ভোট লুঠ, ছাপ্পা। প্রয়োজনীয় নিরাপত্তার গাফিলতি। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘিরে অভিযোগ পাহাড়। ভোটের সঙ্গে গণনার মাঝেও কারচুপি, পক্ষপাতিত্বের অভিযোগও রয়েছে। এর মাঝেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও!