Recruitment Scam: নিয়োগ বা রেশন দুর্নীতিতে শুধু পার্থ আর জ্য়োতিপ্রিয় দায়ী কেন? প্রশ্ন বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দুর্নীতি মামলায় দিল্লির মুখ্য়মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আদালতে ইডির বক্তব্য, আম আদমি পার্টি কোনও একজন ব্য়ক্তি নয়, একটা কোম্পানি। কোম্পানি যা করবে, তার জন্য় প্রত্য়েকে দায়ী। এই সওয়ালকে হাতিয়ার করেই এ রাজ্য়ে বিজেপির প্রশ্ন, তাহলে এরাজ্য়ে নিয়োগ বা রেশন দুর্নীতির জন্য় শুধু পার্থ চট্টোপাধ্য়ায় আর জ্য়োতিপ্রিয় মল্লিক দায়ী হবেন কেন? কংগ্রেসের অভিযোগ, সেটিং আছে বলেই এখানে এজেন্সি ততটা সক্রিয় হয় না। অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারির প্রায় ১৫ ঘণ্টা পর এনিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তিনি