West Bengal Post Poll Violence: চুঁচুড়া ও ধনেখালিতে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2021 05:28 PM (IST)

ভোট পরবর্তী হিংসার ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন হেলিকপ্টারে চড়ে চুঁচুড়ায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলের তিন সদস্য। আজ চুঁচুড়া ও ধনেখালিতে যায় প্রতিনিধিদল। ঘরছাড়া বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা।