Panchayat Election 2023: যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী
ABP Ananda | 07 Jul 2023 03:03 PM (IST)

কাল পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023), যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। লেহ্ থেকে এয়ার লিফটিং করে আনা হচ্ছে ৫ কোম্পানি এবং ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী। লেহ্ থেকে আজই রওনা দিয়েছে, কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।
কোথায় কীভাবে মোতায়েন?
১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার।