Mid Day Meal: এবার মিড ডে মিলের 'অনুসন্ধানে' রাজ্যে কেন্দ্রীয় দল
আবাস, ১০০দিনের কাজের পরে এবার মিড ডে মিলের (Mid Day Meal) 'অনুসন্ধানে' কেন্দ্রীয় দল। রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে আসছে ১১জনের প্রতিনিধি দল। মিড ডে মিলের হাল থেকে ফান্ডের অনুসন্ধানে ৪ জেলায় যাওয়ার কথা। কেন্দ্রীয় দলের সঙ্গে থাকবে রাজ্য সরকারেরও একজন প্রতিনিধি। ৪ জেলার সফরে কাল উত্তর ২৪ পরগনা যেতে পারে কেন্দ্রীয় দল।