UPSC Bengal Topper: UPSC পরীক্ষায় বাংলায় প্রথম শিলিগুড়ির চৈতন্য খেমানি। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র‍্যাঙ্ক ১৫৮

ইউপিএসসি পরীক্ষায় বাংলায় প্রথম শিলিগুড়ির চৈতন্য খেমানি। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র‍্যাঙ্ক ১৫৮। আগামীদিনে আইপিএস অফিসার হতে চান তিনি। এর আগে দুবার পরীক্ষা দিয়েও সাফল্য আসেনি। তবে, তৃতীয়বারের চেষ্টায় বাজিমাত করলেন শিলিগুড়ির চৈতন্য খেমানি। অন্যদিকে, চতুর্থবার পরীক্ষা দিয়ে সফল হয়েছেন ইশান সিংহ। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র‍্যাঙ্ক ২৩৪। 
ইউপিএসসি-তে রাজারহাট নিউটাউনের বাসিন্দা ঋষভ সিংহের সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৯৪। চতুর্থবারের চেষ্টায় সফল হয়েছেন তিনি। কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola