Weather Update: কলকাতায় আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda Live

Weather Update:  একের পর এক ঘূর্ণাবর্তের জেরে মাঝ বৈশাখে ভ্যাপসা গরম উধাও। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ অনেকটাই নীচে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। কাল দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতায় আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। ফের পারদ ঊর্ধ্বমুখী হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola