Chandpara : চাঁদপাড়া স্টেশন সংস্কারের আশ্বাস, কৃতিত্ব নিয়ে চাপানউতোর বিজেপির অন্দরে । Bangla News
ABP Ananda | 10 Oct 2022 08:42 AM (IST)

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা চাঁদপাড়া স্টেশন সংস্কারের আশ্বাস দিয়েছে রেল কর্তপক্ষ। এই দাবি ঘিরেই বিজেপির অন্দরে শুরু হয়েছে চাপানউতোর। কৃতিত্ব নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছে বিজেপি সাংসদ ও বিধায়কের মধ্যে। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।