Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE : এবার তৃণমূলের পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য । তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য

আরও খবর....

বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তাসের দেশের মত ধূলিসাৎ করে বঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবেন না তিনি। সমস্ত ধরণের দুর্নীতির ফাইল খুলে কড়া ব্যবস্থা নেবেন। দোষী প্রমাণিত হলে জেলেও পাঠানো হবে। কথা অনুযায়ী কাজও হচ্ছে। তৃণমূলের বহু নেতা-কাউন্সিলররা গ্রেফতার হয়েছেন। আর এর মাঝে শোরগোল ফেলার মত একটি খবর প্রকাশ্যে এসেছে। রাজ্যে ফের বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ সামনে আসছে।                             

খড়গ্রাম হাসপাতাল থেকে বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠলো! গত বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বেআইনিভাবে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ খড়গ্রামের BMOH-এর বিরুদ্ধে। জানা গিয়েছে, সার্টিফিকেট পাওয়া অধিকাংশই খড়গ্রাম এলাকার বাসিন্দা নন। কেউ নদিয়া, কেউ হুগলি, কেউ উঃ ২৪ পরগনার বাসিন্দা। ১৯৭২, ১৯৮০, ১৯৯৯, ২০০০-সহ বিভিন্ন সালের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola