BJP Rally: বিজেপি যুবমোর্চার ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি | ABP Ananda LIVE
ABP Ananda | 25 Aug 2023 08:40 PM (IST)

বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল। পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এবিভিপির। শেষ পর্যন্ত পাওয়া খবরে আটক বেশ কয়েক জন এবিভিপি সমর্থক।জানা গিয়েছে, গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে। মিছিলের সামনের সারিতে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পালের।