Sagardighi ByElection: দিনভর সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি,কড়া বার্তা নির্বাচন কমিশনের

দিনভর সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ৭৫ নম্বর সাহেবনগর টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথের বাইরে জমায়েত হয়। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বারালার অলঙ্কার প্রাথমিক বিদ্যালয়ের ২১৩ নম্বর বুথের পোলিং এজেন্ট শ্রীকান্ত হাজরা নিখোঁজ। পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে সাগরদিঘি থানায় গেলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। সাগরদিঘি উপনির্বাচন নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত নয়। বিভিন্ন জায়গায় জমায়েতের খবর মিলছে। ৫৪ নম্বর বুথে জমায়েতের খবর এসেছে বলে জানাল নির্বাচন কমিশন। হাজি জুবেদ আলি বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত হঠায় পুলিশ। এরপরই কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola