Sonarpur: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-সিপিএমের বিবাদে উত্তপ্ত সোনারপুর
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-সিপিএমের বিবাদে উত্তপ্ত সোনারপুরের কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে গ্রেফতার সিপিএম সদস্যার স্বামী। পাল্টা সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুর, বাম নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল রাতে সোনারপুর থানায় যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সিপিএম নেতার। হামলা-যোগ অস্বীকার বামেদের। সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুরে অভিযুক্তরা গ্রেফতার না হলে, আন্দোলনে নামার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বামেরা।
Tags :
West Bengal Sonarpur Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Bengali News Cpm Panchayat Election