Jamuria News: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি কারখানার সামনে ধুন্ধুমার। Bangla News

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি কারখানার সামনে ধুন্ধুমার। বকেয়া বেতন ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভ হঠাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে আখলপুর ব্রিজের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি, কারখানায় কয়েকমাস কাজ করলেও অনেকেরই বেতন বকেয়া রয়েছে। এর ওপর বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদেই আজ কারখানার গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকদের একাংশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola