Awas Yojona: পূর্ব বর্ধমানের কালনার হাট কালনা পঞ্চায়েতের মণ্ডললপাড়া এলাকায় আবাস-বিক্ষোভ। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2022 08:27 PM (IST)

পূর্ব বর্ধমানের কালনার হাট কালনা পঞ্চায়েতের মণ্ডললপাড়া এলাকায় আবাস-বিক্ষোভ। ঘর না পাওয়া এবং কাটমানি নেওয়ার অভিযোগে হাট কালনা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রধানের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাজির হন কালনা এক নম্বর ব্লকের বিডিও সেবান্তি বিশ্বাস। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। গ্রামবাসীদের দাবি এই সমস্যার সমাধান না হলে তালা খোলা হবে না। পঞ্চায়েত প্রধানও স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন।