ED Raid: ফের আক্রান্ত ED, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি | ABP Ananda Live

ABP Ananda Live: বাংলার পর এবার ছত্তীসগঢ়, ফের আক্রান্ত ED। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি।  তল্লাশি ছেড়ে বেরিয়ে আসার সময় ED-কে ঘিরে হামলা। ED-র গাড়ি ঘিরে কংগ্রেসের বিক্ষোভ, হামলা। পরে নিরাপত্তাবাহিনীর তৎপরতায় ইডির আধিকারদের রক্ষা। 

 

চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন

ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? 

চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola