✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ED Raid: চেন্নাইয়ে ডিজিটাল-অ্যারেস্টর একটি মামলায় কলকাতায় অভিযান চালাল ED। ABP Ananda Live

ABP Ananda  |  03 Jan 2025 09:48 AM (IST)
ABP News

ABP Ananda Live: কখনও ED অফিসার সেজে। কখনও মুম্বই বা দিল্লি পুলিশের নাম করে। প্রথমে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের হুমকি! তারপর রফার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায়! গত কয়েকমাসে, কলকাতা-সহ দেশ থেকে, এরকম সাইবার জালিয়াতির একাধিক ঘটনা সামনে এসেছে। সাইবার-প্রতারকদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন অনেকে। এবার, চেন্নাইয়ে ডিজিটাল-অ্যারেস্টর একটি মামলায় কলকাতায় অভিযান চালাল ED। রাজ্যের ৬টি জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চলে অভিযান। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথমে সল্টলেকের PNB আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ED-র টিম। ED সূত্রে দাবি, ব্যবসায়ীকে না পেয়ে, তাঁর ঘনিষ্ঠ একজনকে নিয়ে আধিকারিকরা হানা দেন বাগুইআটির রঘুনাথপুরে। সেখানে আরেক ব্যবসায়ী গোপাল ঝা-র ফ্ল্যাটেও তল্লাশি চালান ED অফিসাররা। ইডি সূত্রে দাবি, এই ব্যবসায়ীদের ভূমিকা এবং তাঁদের ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • ED Raid: চেন্নাইয়ে ডিজিটাল-অ্যারেস্টর একটি মামলায় কলকাতায় অভিযান চালাল ED। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.