Chicken Price Hike : ফের মুরগির মাংস ও মুরগির ডিমের দাম বাড়ল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2022 10:22 AM (IST)

আজ কলকাতার খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি ২৬০ থেকে ২৭০ টাকা। ডিমের দামও সাড়ে ৬ টাকা ছুঁয়েছে। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় এতটা চড়া দর। কলকাতার পাইকারি বাজারেও আজ গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে।