Mamata Banerjee: আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্য়মন্ত্রী। ABP Ananda Live

আদিবাসীদের পাশে রয়েছে রাজ্যের তৃণমূল সরকার।  আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্য়মন্ত্রী। কেন্দ্রের বিজেপি সরকারই বিভেদ করছে আদিবাসীদের মধ্যে। বুধবার ঝাড়গ্রামের একটি সভা থেকে ঠিক এই সুরেই আদিবাসী দিবসে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

উন্নয়নের প্রশ্নে বরাবরই আদিবাসীদের জন্য আলাদা করে ভাবার কথা বলেছে রাজ্যের তৃণমূল সরকার। একাধিক প্রকল্পও তৈরি করা হয়েছে। শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও যাতে জটিলতা এড়ানো যায় তার চেষ্টা করা হয়েছে। লোকসভা ভোটে ধাক্কা খেলেও তারপরে ধীরে ধীরে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে মাটি ফিরে পেয়েছে তৃণমূল। সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে ভাল ফল করেছে তৃণমূল। বড় ব্যবধানে জয় এসেছে ঝাড়গ্রামের জেলা পরিষদে। এবার সেই জেলায় দাঁড়িয়েই আদিবাসী সমাজের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola