Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। ২৭ মে দিল্লিতে প্রধানমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রের তরফে বলা হয়েছে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন তিনি হয়ত ২৭ মে বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারেন। তবে ২০২৪-এর লোকসভা ভোটের আগে কেন্দ্র বিরোধী সুর চড়াতে চাইছে তৃণমূল।এই আবহেই এবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, ২৭ মে, মুখোমুখি হচ্ছেন না মোদি-মমতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola