Mamata Banerjee: মালদা শহরে পদযাত্রা মুখ্যমন্ত্রীর। ABP Ananda Live

West Bengal News: মালদা (Malda) শহরে পদযাত্রা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। পুলিশ লাইন মাঠের হেলিপ্যাড থেকে হাঁটলেন মুখ্যমন্ত্রী। মালদা সফরের দিনই বিহার থেকে ফের বাংলায় ঢুকল রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রা দুই হেভিওয়েটের কর্মসূচি ঘিরে মালদায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। তৃণমূল না থাকলেও, বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল সিপিএম। আজ মালদায় রাহুলের ন্যায় যাত্রায় সঙ্গী হচ্ছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আগামীকাল রাহুলের সভায় থাকছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আগামীকাল মালদা থেকে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে ঢুকছে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রা। ফরাক্কা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে  কান্দিতে পৌঁছবেন রাহুল। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola