R G Kar Hospital : সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ঘিরে কেন্দ্র করে উত্তাল আরজি কর হাসপাতাল
চিকিত্সার গাফিলতির সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ঘিরে কেন্দ্র করে আরজি কর হাসপাতালে উত্তেজনা। ৪ দিনের শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ পরিবারের।পরিবার সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা অন্তঃসত্ত্বাকে ২৮ অক্টোবর ভর্তি করা হয় আরজি করে। অভিযোগ, পরিবার সিজার করাতে চাইলেও ৩১ অক্টোবর স্বাভাবিক প্রসব করানো হয়। এরপর গতকাল রাতে মৃত্যু হয় শিশুপুত্রের। প্রসবের সময় অসাবধানতাবশত শিশুর মাথায় চোট লাগে বলে পরিবারের অভিযোগ। হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
Bangla News Bangla News Live Child Death R G KAR HOSPITAL ABP Ananda ABP Ananda Bengali News R G Kar Tension