Chinsurah: চুঁচুড়ার হাসপাতালের এক কর্মীকে হেনস্থার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

ABP Ananda LIVE: হুগলির চুঁচুড়ার (Chinsurah) পোলবা হাসপাতালের এক কর্মীকে হেনস্থার অভিযোগ। এক যুবককে কান ধরে ওঠবস করালেন চুঁচুড়ার তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদার। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। মঙ্গলবার বিকেলে দিল্লি রোড দিয়ে রাজহাট হয়ে বিধানসভা থেকে ফিরছিলেন অসিত মজুমদার। বিধায়কের দাবি, সেই সময় কাজি়ডাঙার কাছে তিনি দেখতে পান স্বাস্থ্যকর্মী শুভজিৎ বন্দ্য়োপাধ্য়ায়কে হেনস্থা করছে তিন জন মত্ত যুবক। তিনি গাড়ি থেকে নামলে দু জন পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা এক যুবককে কান ধরে ওঠবস করান বিধায়ক। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই দানা বেঁধেছে বিতর্ক। বিধায়ক নিজে আইন হাতে তুলে নিয়েছেন বলে সরব হয়েছে বিজেপি (BJP)। কেউ অন্য়ায় করলে ভবিষ্য়তেও একই কাজ করবেন বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অসিত মজুমদার। এদিকে, তিন যুবকের বিরুদ্ধে পুলিশে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন ওই স্বাস্থ্যকর্মী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola