Chiranjit Chakraborty : 'এ তো লোক ঠকানো', বায়রনের দলবদল নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ চক্রবর্তী
ABP Ananda | 30 May 2023 03:49 PM (IST)

কংগ্রেসের (Congress) টিকিটে জিতে তৃণমূলে (TMC) বায়রন বিশ্বাস (Bayron Biswas)। সেই নিয়ে এবার মুখ খুললেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ কার্যত তুলোধনা করলেন নিজের দলকেই। এক দলের প্রতীকে ভোটে জিতে, অন্য দলে চলে আসার রীতি নিয়ে প্রশ্ন তুললেন। এ ভাবে দলবদল করা লোকঠকানো ছাড়া কিছু নয় বলে মন্তব্য করলেন তিনি।