Chit Fund Case : আসানসোল আদালতে নিয়ে যাওয়া হল রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংহকে
ABP Ananda | 26 Oct 2022 12:47 PM (IST)

চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান-ঘনিষ্ঠ গ্রেফতার। তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংহ গ্রেফতার। সিজিও কমপ্লেক্সে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় পাকড়াও। এই মামলায় এখনও পর্যন্ত রাজু সাহানি সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। নিয়ে যাওয়া হল আসানসোল আদালতে।
‘চিটফান্ডের টাকায় মিডিয়া কোম্পানি খোলা হয়েছে’। ‘রাজু সাহানির সঙ্গে ব্যাঙ্ককেও গিয়েছিলেন সঞ্জয় সিংহ’। চিটফান্ডের টাকাতেই ব্যাঙ্কক সফর রাজু-সঞ্জয়ের: সূত্র