Chopra News: 'এই ঘটনা আমাদের ভয় পাইয়ে দিচ্ছে', চোপড়ার ঘটনায় সরব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

TMC News: তৃণমূল কর্মীর তালিবানি অত্যাচারের ঘটনায়, উল্টে আক্রান্ত মহিলার ওপরই দায় চাপালেন চোপড়ার তৃণমূল বিধায়ক। আর এনিয়েই তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। তৃণমূল নীতি পুলিশ নয়, মন্তব্য় অধীর চৌধুরীর। এদিকে, রাজভবন সূত্রে খবর, চোপড়াকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্য়পাল। তথ্য সন্ধান শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশনও। তরুণ-তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে তৃণমূল কর্মী। চোপড়ার এই ভয়াবহ ছবি সামনে আসতেই সর্বত্র নিন্দার ঝড় বইছে। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম ওরফে JCB-এর আগে ১২ টা মামলায় অভিযুক্ত, যার মধ্য়ে দুটো আবার খুনের মামলা। ৩ বার জেলেও যেতে হয়েছে। যদিও তাতে তার দাপট এতটুকুও কমেনি। কী ঘটেছে? তথ্য নিয়ে চোপড়া যাওয়ার প্রস্তুতি শুরু: সূত্র।  'এই ঘটনা আমাদের ভয় পাইয়ে দিচ্ছে', চোপড়ার ঘটনায় সরব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola