Ananda Sokal: ত্রাসের দেশ চোপড়া,পেটানোর ভয়াবহ ছবি সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড়।ABP Ananda Live

Chopra News: তরুণ-তরুণীত্রাসের দেশ চোপড়া, রাজত্ব তৃণমূলকর্মী জেসিবির।  রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর ভয়াবহ ছবি সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড়। এতেই শেষ নয়। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম ওরফে JCB, এর আগে এক-দুই নয়, নয়নয় করে এক ডজন মামলায় অভিযুক্ত। যার মধ্য়ে দুটো আবার খুনের মামলা। ৩ বার জেলেও যেতে হয়েছে তাকে। তাতে তার দাপট কি এতটুকুও কমেছে? তৃণমূল কর্মীর তালিবানি অত্যাচারের ঘটনায়, উল্টে আক্রান্ত মহিলার ওপরই দায় চাপালেন চোপড়ার তৃণমূল বিধায়ক। চোপড়ায় তালিবানি অত্য়াচারের ভিডিও ঘিরে তোলপাড়ের মধ্য়েই, এবার সামনে এল তৃণমূলকর্মী তাজিমুল ইসলাম ওরফে জেসিবি-র আরেক কুকীর্তি। বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তৃণমূলকর্মী জেসিবি-কে, আরেক যুগলের ওপর একইরকম অত্য়াচার চালাতে দেখা গেছে বলে অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola