Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda

ABP Ananda LIVE : চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক। স্থানীয়দের একাংশের দাবি, গতকাল রাতে প্য়ান্ডেলের ঠিক পিছনের অংশে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। কিছুক্ষণের মধ্য়ে স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সামনেই এত বড় প্য়ান্ডেল রয়েছে। সেখানে কোনওভাবে আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত।
আরও খবর...
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর। ই এম বাইপাসের মানি স্কোয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটেছে। চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল, দাবি স্থানীয়দের একাংশের। রেয়ারেষির জেরে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি স্থানীয়দের একাংশের। ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকচালক তরুণ ও সহযাত্রী তরুণীর । দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
আরও খবর...
প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে !
প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ! অভিযোগ, শনিবার রাতে, বাজি কিনে ফেরার পর, ২ জনের মধ্য়ে অশান্তি হয়, তারপরই প্রেমিকের কাঁধে আঘাত করেন প্রেমিকা। গড়িয়ার এই ঘটনায় প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ।