Chowman: নতুন বছরে ভোজন প্রেমীদের জন্য সোশাল মিডিয়ায় নতুন চ্যানেল লঞ্চ করল চাউম্যান

ABP Ananda Live: এবার রান্নার গল্প শুনতে শুনতে খাবারের স্বাদ আস্বাদন। নতুন বছরে ভোজন প্রেমীদের জন্য সোশাল মিডিয়ায় নতুন চ্য়ানেল লঞ্চ করল চাউম্য়ান। CHOWMAN KITCHEN DIARIES নামে নতুন এই চ্য়ানেলের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেত্রী পরমা বন্দ্য়োপাধ্য়ায়

 

ভয়ঙ্কর শৈত্যের 'রেড অ্যালার্ট', বেশ কিছু জায়গায় বৃষ্টিও, আবহাওয়া দফতর দিল বড় আপডেট

হাড় কাঁপাচ্ছে দিল্লির ঠান্ডা।  মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন সোমবার। একেবারে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তাপমাত্রা। আবহাওয়া দফতরের আপডেট, মঙ্গলবারও দেশের রাজধানী এবং উত্তর ভারতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে । আইএমডি সূত্রে খবর,  বেশ কয়েকটি রাজ্যের শীতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।  তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন থেকে খুব ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী। উত্তর-পশ্চিম ভারত জুড়ে প্রবল শীতে স্বাভাবিক জীবন ব্যাহত হবে। 

তীব্র শৈত্যপ্রবাহ কোথায় কোথায়

সোমবার উত্তর ভারত তীব্র ঠান্ডার দাপট। উত্তর ভারতের বেশির ভাগ জায়গাতেই চলছে তীব্র শৈত্যপ্রবাহ। দিল্লিতে এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সোমবাপ।  হরিয়ানা থেকে রাজস্থান এবং পঞ্জাব পর্যন্ত সমভূমি জুড়ে  হাড় কাঁপানো শীত বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত পঞ্জাব এবং গঙ্গানগর ও হনুমানগড় সহ রাজস্থানের কিছু উত্তরাঞ্চলীয় শহরে ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি, হিসার, সিরসা, ফতেহাবাদ এবং আম্বালার পাশাপাশি হরিয়ানার চণ্ডীগড়েও ঘন কুয়াশা থাকবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola