Kalyani AIIMS: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি-অভিযোগের তদন্তে বিপাকে সিআইডি। Bangla News

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি-অভিযোগের তদন্তে বিপাকে সিআইডি। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি। এই ধরনের মামলার তদন্তের ক্ষেত্রে সিআইডি-কে সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের। কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি। হাইকোর্টে অভিযোগ জানায় কেন্দ্র। এর আগেই কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। পরবর্তী শুনানি ২৪ অগাস্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola