Jitendra Tiwari : কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব CID-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2022 08:45 AM (IST)

কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CID। সূত্রের খবর, আসানসোলের প্রাক্তন মেয়রকে আজ ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর থেকে বিজেপির টিকিটে লড়ে হেরে যান জিতেন্দ্র। সেই জিতেন্দ্র তিওয়ারিকে CID তলব নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।