CID Transfer : সিআইডি-র ৪৫ জনকে বদলি
ABP Ananda | 19 Oct 2022 04:25 PM (IST)

সিআইডি থেকে জেলা পুলিশে বদলি। সিআইডির এসআই, এএসআই এবং কনস্টেবল পদে কর্মরত পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৪৫ জনকে বদলি করা হল।
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলা পুলিশে কর্মরত ২০ জন সম মর্যাদার পুলিশ কর্মীকে জেলা থেকে সিআইডিতে বদলি করা হয়েছে। তবে, সিআইডিতে কর্মরত ২ সাব ইন্সপেক্টর ও তিনজন এএসআই এর বদলির নির্দেশে রদ করে আপাতত সিআইডিতেই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছ।