CID in Suti: সুতির স্কুলে তদন্তে সিআইডি-র অফিসাররা
ABP Ananda | 04 Feb 2023 07:15 PM (IST)

বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় এবার সিআইডি-র (CID) নজরে মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুল। জেলার প্রাক্তন স্কুল পরিদর্শক ও ডিআই অফিসের তৎকালীন কর্মীদের কয়েকজনকে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে। গত সোমবার সুতির ওই স্কুলে তদন্তে যান সিআইডি-র অফিসাররা। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। ২০১৯-এ সুতির গোঠা এ আর হাইস্কুলে ২১ জন শিক্ষক নিয়োগে অনুমোদন দেয় শিক্ষা দফতর। অভিযোগ, কৌশলে ওই তালিকায় নিজের ছেলের নাম ঢুকিয়ে তাঁকে চাকরি দেন তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। পরবর্তীকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের হয়।