CISF: প্রতি মিনিটে ৬০০-৬৫০ রাউন্ড গুলি, সিআইএসএফের হাতে অত্যাধুনিক ত্রিচি অ্যাসল্ট রাইফেল
ABP Ananda | 13 Jan 2023 09:00 PM (IST)

সিআইএসএফের হাতে অত্যাধুনিক ত্রিচি অ্যাসল্ট রাইফেল। প্রতি মিনিটে ৬০০-৬৫০ রাউন্ড গুলি বের হবে রাইফেল থেকে। ত্রিচি অ্যাসল্ট রাইফেলের রেঞ্জ ৮০০ মিটার। একটি ত্রিচি অ্যাসল্ট রাইফেলের ওজন ৩ কেজির বেশি, দাম ৭৬ হাজার টাকা। ত্রিচি অ্যাসল্ট রাইফেল তৈরি করল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিকে ১০,০০০ রাইফেলের বরাত দিয়েছিলে সিআইএসএফ। ৬০০০টি ত্রিচি অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হল সিআইএসএফের আইজির হাতে