Panchayat Election: আদালতের নির্দেশকে উপেক্ষা! অশান্তি থামাতে পুলিশের সঙ্গেই সিভিক ভলান্টিয়াররা । ABP Ananda Live
আদালত এবং রাজ্য পুলিশের নির্দেশকে কার্যত উপেক্ষা! মুর্শিদাবাদের ডোমকল, রানিনগর থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। মনোনয়নের অশান্তি থামাতে পুলিশের সঙ্গেই দেখা গেল সিভিক ভলান্টিয়ারদের। শুধু তাই নয়, লাঠি হাতে, আইনশৃঙ্খলা রক্ষা করতেও দেখা যায় তাদের। পুলিশ-র্যাফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, শনিবার মুর্শিদাবাদের ডোমকলে মনোনয়নের অশান্তি সামাল দিলেন সিভিক ভলান্টিয়ার। প্রত্যেকের হাতেই ছিল লাঠি। কখনও, জমায়েত হঠাতে লাঠি উাঁচিয়ে তাড়া করছেন তাঁরা।