CJP Protest | পথে ককরোচ পার্টি, পাশে থাকার বার্তা দিয়ে হাজির নাসিরউদ্দিন, শাবানা | Gyanesh Kumar

ABP Ananda LIVE : নিটের প্রশ্ন ফাঁসের পরে এবার ভোট চুরির অভিযোগে পথে ককরোচ পার্টি। পাশে থাকার বার্তা দিয়ে হাজির নাসিরউদ্দিন, শাবানা।
দেশ জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ, ওয়েবসাইট চালু রাহুল গান্ধীর। 'সত্যাগ্রহ' নামে ওয়েবসাইট চালু করছি, সোশাল মিডিয়ায় পোস্ট রাহুলের। "দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা একাই লড়ছেন। Gen Z, পড়ুয়া, কৃষক, আদিবাসী, দলিত, নারী—প্রত্যেকের সংগ্রামেরই নিজস্ব গল্প রয়েছে। একা কেউ আওয়াজ তুললে প্রায়শই তা দমিয়ে দেওয়া হয়। সত্যাগ্রহ' এমন একটি উদ্যোগ, যার লক্ষ্য কণ্ঠস্বরগুলোকে একত্রিত করা। কেউ সাহায্য চাইলে আমরা সাহায্য় করব", পোস্ট লোকসভার বিরোধী দলনেতার।
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘাম ঝরবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকবে আজ। আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। দু'এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু'এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।