Student Murder Case: ছুটির লোভে প্রথম শ্রেণির ছাত্রকে 'খুন' স্কুলেরই অষ্টম শ্রেণির পড়ুয়ার !
ABP Ananda | 06 Feb 2024 06:41 PM (IST)

স্কুলে একদিনের ছুটি পেতে প্রথম শ্রেণির ছাত্রকে খুন স্কুলেরই পড়ুয়ার!পুরুলিয়ার (Purulia) মানবাজারে চাঞ্চল্য, গ্রেফতার অভিযুক্ত অষ্টম শ্রেণির ছাত্র। ৩০ জানুয়ারি স্কুলের পাশেই পুকুর পাড়ে প্রথম শ্রেণির ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে স্কুলছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মানবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার। 'ছাত্র মারা গেলে একদিনের ছুটি পাওয়া যাবে, সেই ভেবে পড়ুয়াকে খুন অষ্টম শ্রেণির ছাত্রের'। জেরায় স্বীকার ধৃত পড়ুয়ার, জানালেন পুলিশ সুপার।