ABP Food Junction: সস্তায় চটপটা ! সাহেবদার 'ক্লাসিক' খানা মন কেড়েছে খাদ্যরসিকদের
প্রায় ৩৫ বছর আগে পথচলা শুরু চাউমিন আর চিলি চিকেন দিয়ে। আর এখন ডেকার্স লেনের 'ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার' (Classic Fast Food Centre)-এ পাবেন, জিভে জল আনা মশালা কুলচা (Kulcha) থেকে বাসন্তী পোলাও (Basanti Pulao), লেমন ফিশ, চিকেনের (Chicken) রকমারকমের আইটেম ! সস্তায় সুস্বাদু খাবার, ভরবে পেট ও মন দুই। । তাহলে আর দেরি কেন ? চলে আসুন, সাহেব দা-র (Saheb Da) 'ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার'-এ।
এখানেই শেষ নয়। এবিপি লাইভে এলে এরকম নানা স্বাদের রসনাতৃপ্তির সন্ধান পাবেন অনায়াসেই। চোখে দেখে হয়তো চেখে দেখার আগ্রহ বেড়ে যেতেই পারে। অজান্তেই বলে উঠতে পারে মন, 'রসেবশে আছি বেশ, খাওয়াদাওয়া জম্পেশ'। তাই আর দেরি কেন ?