WB Budget 2024: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাজেটে কী ঘোষণা করলেন চন্দ্রিমা? ABP Ananda Live
ABP Ananda | 08 Feb 2024 06:47 PM (IST)

West Bengal Budget: ভোটের মুখে ফের বাড়ল ডিএ (DA)। বাজেটে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা। মে থেকে কার্যকর। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে ৩২ শতাংশ। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা। কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যের ৫০ দিনের কাজ। রাজ্য বাজেটে নতুন প্রকল্প ঘোষণা। কর্মশ্রীতে বছরে মিলবে ৫০ দিনের কাজ। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। ABP Ananda Live