CM Mamata Banerjee:শেষ মুহূর্তে আজ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল, নেপথ্যে কোন কারণ? ABP Ananda Live

PM Narendra Modi: শেষ মুহূর্তে আজ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াও অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের। বৈঠক বয়কটের সিদ্ধান্ত তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও। সংসদে প্রথমবার বক্তব্য রাখলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য় আরও বেশি টাকা পাওয়া যাবে। পাল্টা এনিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কখনও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য়, কখনও কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন, বিজেপির বিভিন্ন নেতা। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola