Mamata Baneerjee: প্রায় ১ বছর পরে ৩দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী। ABP Ananda Live

ABP Ananda Live: প্রায় ১ বছর পরে ৩দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী। GTA-সহ পাহাড়ের একাধিক উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক। কাল উদ্ধোধন করবেন পাহাড়ের প্রথম সরস মেলার।
আরও খবর,
প্রয়াত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Passes Away)। আজ সকাল ৮টা ৫০ মিনিটে জীবনবসান হয় তাঁর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব। ৮৬ বছর বয়স হয়েছিল তাঁর। নাট্যকলায় অনন্য অবদানের জন্য ২০১৬ সালে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। তপন সিংহের ছবি 'বাঞ্চারামের বাগান'-এ তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মত পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তী।