Suvendu Adhikari | 'একা Indranil Sen খেয়েছে বললে ভুল হবে, ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে', বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : "ইন্দ্রনীলের বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে"| "প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে এসব কাজ হয়েছে"| "এসব ভাগের টাকা ওদের সকলের কাছেই যেত" |"মমতার সঙ্গে একই গাড়িতে ঘুরতেন, গান গাইতেন"| "কলকাতা পুলিশ নিশ্চয়ই তথ্য প্রমাণ পেয়েছে"| "পালাবদলের পরে উনি সরকারের প্রশংসা করতে শুরু করেছিলেন"| "বিজেপিতে এসব হবে না" |"একা ইন্দ্রনীল খেয়েছে বললে ভুল হবে"| "প্রাতিষ্ঠানিক চোরেদের জেলে যেতে হবে"| "ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে"| "ডুয়েট গেয়েছিল, আমার যাওয়ার সময় হল"| "আমরা জানতাম মমতা-ইন্দ্রনীল একে অপরের পরিপূরক"| আক্রমণ মুখ্যমন্ত্রীর।
ইন্দ্রনীল সেনের কাছে ED-র তদন্তকারীরা কী জানতে চান?
সূত্রের দাবি, ইন্দ্রনীল সেনের কাছে ED-র তদন্তকারীরা জানতে চান, অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তা কীসের রয়্য়ালটি? প্রেস বিবৃতিতে ED জানিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ, ধ্রবজ্য়োতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকার টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়। ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সেই সংস্থা থেকে টাকা তোলা হয়।