Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ABP Ananda  |  20 Aug 2026 04:12 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম পঞ্চায়েত দেখেছি। কী করতে হবে বিস্তারিতক বলে গেলাম'। বন্যায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। 


 


কোন এক্তিয়ারে সাধারণ সভা? এই প্রশ্ন ঘিরেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে থেকে দফায় দফায় ছড়াল উত্তেজনা। দুই ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হল সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন সূত্রে খবর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব তৈরি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে দেখতে যান বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। RSS-এর ছাত্র সংগঠন এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে ডেকে পরিকল্পিত ভাবে এসএফআই এবং ডিএসও-ডিএসএফ হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের আরও দাবি, আক্রমণ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল রায়ের উপরেও। ABVP-এর সদস্যদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে, ফেটসুর অভিযোগ, বহিরাগত নিয়ে এসে হামলা চালিয়েছে এবিভিপি ও এনএসএফ। একই সুর SFI-এরও, হামলা চালানো, আগুন লাগানোর চেষ্টা-সহ ABVP-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তারা। এদিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়েছিলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তাঁর দাবি, "ছাত্রভোট হয়নি, তা হলে কোনও এক্তিয়ারে জিবি মিটিং ডাকা হল?" পাশাপাশি, নিখিল দাসের উপর আক্রমণের ঘটনায় এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, "এরা দলিত প্রেমের কথা বলে দলিত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। আজ থেকেই কফিনের শেষ পেরেক পোঁতার কাজ শুরু হল।" অন্যদিকে SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র দাবি, "বিজেপির গুন্ডারা নৃশংস ভাবে আক্রমণ চালিয়েছে। অরবিন্দ ভবনে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। এটা আসলেই যাদবপুরের ভিতরের মুক্তমনা পরিবেশকে নষ্ট ও আক্রমণের চেষ্টা করা হল।" 

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন