Chorbagan | 'ওই চিকিৎসকদের ডিউটি ছিল কিনা সেটা বের করতে..',ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ABP Ananda | 24 Oct 2026 03:29 PM (IST)
ABP Ananda LIVE : আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি, স্বাস্থ্যমন্ত্রী আছেন, এদেরই কাজ। ওই ডাক্তারগুলো যারা প্রেস করছিল সেই সময় তাদের ডিউটি ছিল কিনা সেটা বের করতে। ওই সময় যদি ডিউটি থেকে থাকে তাহলে উনি যদি বাইরে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে থাকেন, ওটা ওঁর সার্ভিস রুলের পরিপন্থী। তার জন্য সার্ভিস রুলে যা যা লেখা আছে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য দফতর নির্দেশ পাবে, শনিবার চোরবাগানে বিপর্যয়ের পর কলকাতা মেডিক্যাল কলেজের যে চিকিৎসকরা হাসপাতাল থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করেন, ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর...
ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা । ভিতরে ঢুকে টেলিভিশন-সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর। রাতের অন্ধকারে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।