CM Suvendu Adhikari | 'পুলিশকে মারতে গেলে, হুমকি দিলে মামলা হবে...', সাফ জানালেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে। কাউকে ছাড়ার কোনও প্রশ্ন নেই। সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা ঘিরে একবালপুর থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই মর্মে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, "পুলিশকে মারলে, হুমকি দিলে মামলা হওয়া উচিত। ভিডিয়ো দেখে দেখে মামলা করেছে। চার্জশিটও পেশ করাবো। যে কটা গুন্ডা ধরা পড়েছে, তারা সব একবালপুরের লোক। রাত ২টোর সময় একবালপুর থেকে কী কারণে গিয়েছিল? আর যে সকল রাজনৈতিক লোকেদের দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা করা হবে।"
আরও খবর...
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর। ই এম বাইপাসের মানি স্কোয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটেছে। চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল, দাবি স্থানীয়দের একাংশের। রেয়ারেষির জেরে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি স্থানীয়দের একাংশের। ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকচালক তরুণ ও সহযাত্রী তরুণীর । দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
আরও খবর...
প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে !
প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ! অভিযোগ, শনিবার রাতে, বাজি কিনে ফেরার পর, ২ জনের মধ্য়ে অশান্তি হয়, তারপরই প্রেমিকের কাঁধে আঘাত করেন প্রেমিকা। গড়িয়ার এই ঘটনায় প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ।