Suvendu Adhikari | নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? মেচেদায় গিয়ে প্রশ্ন শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVE | ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল', বাড়ছে ঋতব্রত শিবির!এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও। তৃণমূল কংগ্রেস একটাই, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রীর। মমতার হাত ছেড়ে গতকাল 'ঋতব্রত তৃণমূল'-এ কেষ্টও, দেওয়া হল বীরভূমের দায়িত্ব। মমতাকে ছেড়ে নির্মল ঘোষও ঋতব্রত-তৃণমূলে? গতকাল তপসিয়ায় বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক। নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? মেচেদায় গিয়ে প্রশ্ন শুভেন্দুর

 

তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...

তৃণমূলত্য়াগী সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইককে দলে নিয়েছে বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শমীক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন কোনও বৃহৎ স্বার্থে অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্য়াকরিফাইস করতে হয়। মেচেদার কর্মীসভায় শুভেন্দু অধিকারী বলেন, শমীক ভট্টাচার্যকে নিয়ে পোস্ট করবেন না, গালাগালি দেবেন না। রাষ্ট্রীয় স্বার্থ আছে। 

বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সদ্য় পদত্য়াগী তিন রাজ্য়সভার সাংসদ - সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক যোগ দিয়েছেন বিজেপিতে। তার কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে রাজ্য়সভায় প্রার্থী করা হয়েছে। এরপরই শুরু হয়েছে বিতর্ক!তবে কি তৃণমূল নেতাদের যোগদানের জন্য দরজা খুলে দিল বিজেপি? আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিজেপির তৃণমূলীকরণ? রাজ্য সভাপতির উত্তরীয় পরিয়ে দলে নেওয়া নিয়ে সমালোচনা সুর শোনা যাচ্ছে বিজেপির অন্দরেও। এই অবস্থায় এদিন ফের একবার দলীয় অবস্থানের ব্যাখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola